স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মিছিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করেছে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ থেকে মিছিলটি বের হয়ে মির্জাপুর প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে ইমন সিদ্দিকী, আজমান আহমেদ, ফাহাদ হোসেন, মনিকা আক্তার, অপর্ণা বিশ্বাস বক্তব্য রাখেন। তবে বক্তব্য চলাকালীন অধিকাংশ শিক্ষার্থীকে চলে যেতে দেখা যায়।

বক্তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, ছিনতাইতের মতো অপরাধ সংগঠিত হচ্ছে। এভাবে নিরাপত্তাহীনভাবে আমরা চলতে পারি না। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ উসমান গনি বলেন, ক্লাসের সময়সীমা শেষে শিক্ষার্থীরা কলেজের ভেতরে মিছিল করেছে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত