ইপিলিয়ন ফাউন্ডেশন আয়োজন করলো আন্ত-স্কুল ক্রীড়া প্রতিযোগিতা 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

নবীগঞ্জ হাটমাঠে আজ ইপিলিয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্ত-স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলবে নারায়ণগঞ্জ’। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরে এক মিলনমেলায় পরিণত হয়।

১৫টি স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নানা ক্রীড়া ইভেন্টে মুখর ছিল প্রতিযোগিতার মাঠ। ৫০০ মিটার,১০০ মিটার এবং ৫০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ সহ ১৬ টি বিভিন্ন ইভেন্টে নবীগন্জের সেরা শিশু ক্রীড়াবিদরা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। সর্বোচ্চ পুরস্কার জিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য রিয়াজ পাবলিক স্কুল ‘সেরা পারফর্মিং স্কুল’ স্বীকৃতি অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং এমন আয়োজনের  মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইপিলিয়ন ফাউন্ডেশন খেলবে নারায়ণগঞ্জ প্রতিবছর আয়োজনের আশা ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত