জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেব না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদীন ফারুক। তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ করে তারিখ ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।
গতকাল মঙ্গলবার নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনা মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অর্থনৈতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও গণতান্ত্রিক ঘাটতির উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়না ঘর আর চাই না।
জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।
