ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল মুজিবুর রহমান (৫৮) নামে এক ইউপি সদস্যের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরাম গ্রামের মৃত শহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিবুর রহমান নিজ বাড়ির সামনে চা দোকানে চা পান করে নান্দাইল ত্রিশাল আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা হিমেল জানান, মুজিবুর এই এলাকার টানা তিন বারের ইউপি সদস্য। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এলাকাবাসী একজন দক্ষ অবিভাবক হারালো।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহাম্মেদ জানান, ঘটনা শুনেছি যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ওখানকার পুলিশ বিষয়টি দেখবে।
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাতাহাতি, আহত ২