নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, আহ্বায়ক নাহিদ সদস্যসচিব আখতার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম

অবশেষে জানা গেল নতুন রাজনৈতিক দলের নাম। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি।’ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এ ছাড়া উত্তরাঞ্চলের মুখ সংগঠক হিসেবে আছেন সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ।

গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিলে ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে দাবি ওঠে আন্দোলনকারী ছাত্রদের মধ্য থেকে নতুন রাজনৈতিক দল গঠনের। এর ধারাবাহিকতায় গঠিত হলো নতুন দল যার আনুষ্ঠানিক ঘোষণা হবে শুক্রবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত