ভারতের ক্রিকেট কিংবদন্তী ও ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেননা। তবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় শুরু হওয়া নিয়ে তাকে বিস্ময়কর এক মন্তব্য করতে শোনা গেছে। তিনি বলেছেন, এই সিরাজ শুরুর খুব সহজ সমাধান হচ্ছে 'সীমান্ত শান্ত থাকা'।
টিভি টক শো স্পোর্টস সেন্ট্রাল-এ কথা বলতে গিয়ে গাভাস্কার সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কেবল তখনই শুরু হতে পারে, যখন সীমান্তে শান্তি থাকবে। এটি খুবই সহজ সমাধান।’
তিনি আরও বলেন, ‘যদি সীমান্তে শান্তি থাকে, তবে আমি মনে করি উভয় সরকারই বলবে, ‘দেখুন, কোনও অশান্তি হচ্ছে না, কিছুই ঘটছে না, তাহলে অন্তত আলোচনা শুরু করা যাক।’
সুনীল গাভাস্কার স্বীকার করেন, ভারত সরকার যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করতে এখনও পদক্ষেপ নেয়নি, তার পিছনে নির্দিষ্ট কিছু বাধা রয়েছে। সুনীল গাভাস্কার বলেন, ‘একই সময়ে, আমি নিশ্চিত যে ব্যাক চ্যানেল আলোচনার কিছু চেষ্টা চলছে, সংযোগও রাখা হচ্ছে, তবে বাস্তবে কী ঘটছে তা দেখতে হবে। যেহেতু আমরা সীমান্তে অনুপ্রবেশের খবর শুনতে পাই, সেজন্য ভারত সরকার এখনই এই বিষয়ে নজর দিতে চায় না, যতক্ষণ না এসব পুরোপুরি বন্ধ হচ্ছে।’
দুবাইয়ে এবার 'বুর্জ মেসি' টাওয়ার!