খিলগাঁওয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩৭ এএম

রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে মো. সেলিম (৪২) নামে একজনকে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেলিম পটুয়াখালীর দশমিনা উপজেলার মাচুয়াখালি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন।

আহত সেলিমের প্রতিবেশী মো. হাবিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিদমাহ হাসপাতালের সামনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চেতনানাশক মাদক সেবন করিয়ে তার কাছে থাকা অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই অটোরিকশা চালককে জরুরি বিভাগে আনা হলে ১০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ছিনতাইয়ের বিষয়টি খিলগাঁও থানা-পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত