দেশে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিতে ১৫-২০ বছরের কিশোর গ্যাংয়ের সদস্যরা যুক্ত। যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে পতিত স্বৈরাচারের রাজনৈতিক শক্তি। এমনটাই জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পরিকল্পনা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।
রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের বিষয়েও আমাদের কাছে তথ্য আছে। তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাব আমরা। যৌথবাহিনী সারা দেশে অভিযান চালাচ্ছে, অন্যান্য বাহিনীও মাঠেও আছে। আমরা ডিবি শাখা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। কিছু দিনের ভেতর আরও ভালো দিকে যাবে।’
গোপনে তুলে যাওয়া নিয়ে যাওয়া প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ‘ডিবি পরিচয়ে কেউ তুলে নিয়ে গেলে আমাদের জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পাশাপাশি নাশকতার তথ্য পেলেও আমাদের জানাবেন। আমরা পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেব।’
রমজান মাসে নির্বিঘ্নে নগরবাসী চলাচল করতে পারবেন জানিয়ে রেজাউল করিম বলেন, ‘আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি, যেখানে সকল অপরাধীকে ডিবির জালে ধরা পড়তে হবেই।’
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ
দেড় মাসের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ