আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতোই ফুটবল জগত ছাপিয়ে লিওনেল মেসি পৌঁছে গেছেন সঙ্গীতের জগতে। নাহ, তিনি গায়ক হয়ে যাননি। তবে ফুটবল পায়ে মেসির জাদুকরী পারফর্মেন্স নিয়ে রচিত হয়েছে অনেক গান। নিজেকে নিয়ে সৃষ্ট গান শুনে কেমন লাগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকার?
অ্যাপল মিউজিককে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘নিজেকে নিয়ে গান শুনতে ভালোই লাগে। আমার সন্তানরা এটি উপভোগ করে এবং কোনো গানে আমার নাম শুনে তারা অবাক হয়। সেই দিক দিয়ে সঙ্গীতের অংশ হতে পেরে, গানের কথায় থাকতে পেরে খুবই ভালো লাগে। যারা আমাকে নিয়ে গান বেঁধেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। এটা আমাকে খুবই রোমাঞ্চিত করে।’
মেসি আরও বলেন, ‘আমি জানি যে, আপনারা গানের কথায় আমার প্রতি স্নেহ আর ভালোবাসা দেখিয়েছেন। সর্বত্রই আমার প্রশংসা করেছেন। সত্যিই আমি কৃতজ্ঞ। আমি আমার পরিবার এবং সন্তানদের নিয়ে এটি উপভোগ করি। লকার রুমে ম্যাচের আগে বা প্রতিদিন গান বাজানো হয়। আমিসহ সবাই প্রচুর গান শুনি। লকার রুমটিতে সবসময় সঙ্গীতের ছোঁয়া থাকে। অনেকে ম্যাচের আগে এবং ভ্রমণের সময়ও গান শোনে।’
এই সাক্ষাৎকারেই মেসি বলেছেন, পিএসজি ছেড়ে মায়ামতি এসে তিনি খুব উপভোগ করছেন। মায়ামির ড্রেসিংরুমের প্রশংসা করে এই কিংবদন্তি বলেন, ‘আমাদের লকার রুমের পরিবেশ খুবই ভালো। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অনেককিছু ঘটে, ভালো-মন্দ উভয়ই দেখা যায়। আমি মনে করি, দুর্দান্ত কোনো লক্ষ্য অর্জনের জন্য লকার রুমের পরিবেশ ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ।’
‘পিএসজিতে খুব খারাপ কেটেছে, মায়ামিতে উপভোগ করছি’
পাকিস্তানের কোচ হয়ে অপমানিত হতে চান না ওয়াসিম আকরাম
বাংলাদেশি দলের বিপক্ষে এবার মাঠে নামবেন সাকিব