কুষ্টিয়ার মিরপুরে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আদিল (১২) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আদিল বাই সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলো, এসময় দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রলি এসে আদিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আদিল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
