দেশের আকাশে রমজানের চাঁদ, রবিবার রোজা শুরু

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিকে চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সেহরি খাবেন তারা।

এর আগে সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে। ফলে, শনিবার থেকে এসব দেশে রমজান শুরু হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত