অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৯

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেপ্তার করা হয়েছে ৬৬২ জনকে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শনিবার (১ মার্চ) বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে মোট ১২ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, একটি লোহার তৈরি দা, একটি ছোরা, দুইটি লোহার রড এবং একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত