আজ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সে হিসাবে রোজায় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’।
