বাঁশখালীতে রিকশাচালক‌কে ছু‌রিকাঘাতে হত্যা

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর সর‌ল ইউনিয়‌নের কানুন‌গোখীল বে‌ড়িবাঁধ এলাকায় এক রিকশাচালক‌কে ছু‌রিকাঘাতে জাহিদুল ইসলাম জা‌হেদকে (২২) হত্যা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ‌নিবার রা‌তে রিকশাচালক জা‌হেদ ভাড়া নি‌য়ে সর‌ল ইউ‌নিয়‌নের কানুন‌গোখীল বে‌ড়িবাঁধ এলাকায় যায়। সেখা‌নে রা‌তের আঁধা‌রে অজ্ঞাত কার‌ণে তা‌কে ছু‌রিকাঘাত ক‌রে ফে‌লে চ‌লে। তার আর্ত‌চিৎকা‌রে এলাকাবাসী এগি‌য়ে এসে গুরুতর আহত অবস্থায় বাঁশখালী হাসপাতা‌লে নি‌য়ে যায়। হাসপাতা‌লের জরুরি বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. অনিক বড়ুয়া জানান, হাসপাতা‌লে আনার আগেই জাহেদের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে নিহত রিকশাচাল‌ক জা‌হিদুল ইসলা‌মের গা‌ড়ি, মোবাইল ও অন‌্যান‌্য জি‌নিসপত্র উদ্ধার এবং খু‌নির সন্ধা‌নে পু‌লিশ মা‌ঠে তদন্ত চা‌লি‌য়ে যাচ্ছে। র‌বিবার নিহ‌ত জা‌হিদুল ইসলা‌মের লাশ ময়নাতদন্তের জন‌্য চ‌মেক হাসপাতা‌লের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত