লিওনেল মেসিকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। তিনি যেখানেই খেলতে যান, সেখানেই গ্যালারি উপচে পড়ে। এজন্য আয়োজকদের বিড়ম্বনাও পোহাতে হয়। যেমন রবিবার রাতের হিউস্টন ডায়নামে এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু পরে জানা গেল, মেসি এই ম্যাচে খেলবেন না। তাহলে উপায়?
হিউস্টনের শেল এনার্জি স্টেডিয়ামে ২২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখত পারেন। সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচের আগে জানা যায়, মেসি নাকি দলের সঙ্গে হিউস্টনে যাননি। মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে গেছে। তাই তারা দর্শকদের জন্য ক্লাবের পক্ষ থেকে উপহার ঘোষণা করেছে।
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, এটা আমাদের হাতে নেই। হিউস্টন শহরের ফুটবল উৎসবে যোগ দিতে রবিবার যারা মাঠে আসবেন, সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই ম্যাচ দেখতে মাঠে যেসব দর্শকরা উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ডায়নামোর যে কোনো একটি ম্যাচের সৌজন্য টিকিট পাবেন। আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে।’
অর্থাৎ, মেসি খেলছেন না বিধায় ওই ম্যাচের টিকিট কেনা দর্শকদের পরবর্তী কোনো একটি ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। এদিকে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। এছাড়া তার চোটের কোনো খবর নেই। আগামী বৃহস্পতিবার তিনি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে খেলবেন।
তামিম এবার এক ক্লাবের মালিক, অন্য ক্লাবের অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ স্পিনারদের লড়াই
এবার ডিপিএলেও পারিশ্রমিক নিয়ে শঙ্কায় ক্রিকেটাররা