সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবির ওসি জালাল উদ্দীন। এর আগে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় তিনি যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে রবিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা
গোলকিপার সময় নষ্ট করলে প্রতিপক্ষ পাবে কর্নার