কুমিল্লা সীমান্তে আটক ভারতীয় নাগরিক কারাগারে 

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

কুমিল্লা সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক শাওন পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে। সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রবিবার দিনগত রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকা থেকে শাওনকে আটক করে বিজিবির টহল দল। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড, একটি অ্যাকাউন্ট নম্বর এবং স্টেট ব্যাংকের একটি ভিসা কার্ড জব্দ করা হয়। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, বিজিবি শাওন কর্মকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত