কালীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং নিয়ে সভা

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

শুরুতে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা করেন। পরে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে৷ সবাইকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একসাথে কাজ করতে আহ্বান জানান।

পরবর্তীতে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবসপালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা এবং শুধীজনদের উপস্থিতিতে আরেকটি প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে কালীগঞ্জ পৌরসভা আয়োজিত গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণের প্রধান অতিথি কালীগঞ্জ পৌরসভা প্রশাসক তনিমা আফ্রাদ উপস্থিত থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসারের তত্ত্বাবধানে সুলভমূল্যে ডিম ও মাংস বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কার্যালয়ে পাশে।

উপজেলা পানি সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মধ্যে শতাধিক পোল্ট্রিও ডেইরি খামার থাকা সত্ত্বেও মাত্র একটি খামার থেকে ৬০০ পিস ডিম প্রতিদিন সুলভমূল্যে সরবরাহ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত