বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন আইন অনুষদভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদ জানায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোনও অন্যায় আবদার করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফির সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।
ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, ‘বাংলাদেশের সব চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে অথচ বার কাউন্সিলে বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। গণঅভ্যুত্থানের পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। অনতিবিলম্বে অন্য সব চাকরির সঙ্গে মিল রেখে বারের ফি নির্ধারণ করতে হবে নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৮ জন দগ্ধ
কালীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং নিয়ে সভা