উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:২০ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার সকাল ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার কথা জানান।

জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত