ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মিয়ানমার-ভারত সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে মিয়ানমার-ভারত সীমান্তের ২৯৪ কিলোমিটারের মধ্যে এর উৎপত্তি হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত