চোটের কারণে ১৭ মাস বাইরে থাকার পর ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। ২১ ও ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে কলোম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গে দুটি ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়ার নেইমারকে রেখে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করেছেন।
২০২৩-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়েই হাটুর এসিএল ও মেনিসকাসে মারাত্মক চোটে পড়েন নেইমার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফেন তিনি। সেখান থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ক'মাস হলো। চার ম্যাচে করেছেন তিন গোল। রবিবার ব্রাগানটিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে অবদান রাখার পর নেইমার জানিয়েছিলেন, “আমি আমার শারীরিক অবস্থায় ফিরে আসছি।” শেষপর্যন্ত তাকে দলে নিলেন দরিভাল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা তার জন্য অপেক্ষা করছিলাম, এটি তার জন্য প্রথম সুযোগ। নেইমার এমন একজন খেলোয়াড়, যার সম্পর্কে সবাই ভালোভাবে জানে। আমি আশা করি সে তার ফিরে আসার জন্য খুশি হবে। আশা করি আমরা তাকে সেই নিরাপত্তা দিতে পারব, যার মাধ্যমে সে তার সর্বোচ্চ দক্ষতায় খেলার সুযোগ পাবন। আমরা তার প্রত্যাবর্তনের উপর অত্যাধিক প্রত্যাশা তৈরি করছি না। আমরা সঠিক সমতা বজায় রাখতে চাই, যাতে খুব কঠিন ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকতে পারি, যেটি প্রতিপক্ষের জন্যও চ্যালেঞ্জ হবে। আমি একটি খুব প্রস্তুত দল চাই।”
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চারটি ম্যাচে খেলেছিলেন নেইমার। পরের ৮ ম্যাচে তিনি না খেলায় বেশ সমস্যায় পড়ে ব্রাজিল। ১২ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমেছে তারা। শীর্ষের আর্জেন্টিনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে আছে।
এই দলে নেইমারসহ ৭ জন খেলোয়াড় নিয়েছেন দরিভাল যারা ব্রাজিলে স্থানীয় লিগে খেলে। এরমধ্যে একজন ফ্ল্যামেঙ্গোর ২১ বছর বয়সী ফুলব্যাক ওয়েসলি প্রথমবার ব্রাজিল দলে সুযোগ পেলেন।
ব্রাজিলের ২৩ সদস্যের দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেনতো, এডারসন
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গিলোর্মো আরানা, লিও ওরতিজ, মার্কিনহোস, মুরিলো, ভ্যানডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, জোয়েলিনটন, ম্যাথেয়াস কুনহা, নেইমার
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা, রড্রিগো, সাভিনহো, ভিনিসিউস জুনিয়র
রেফারিকে ঢুস মেরে ৯ মাস নিষিদ্ধ কোচ