মানিকগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে তারেক রহমান

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৮ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির ওই চার পরিবারের মধ্যে নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রমজান বলেন, ‘বুধবার রাইতের বেলা ক্যামনে যে আগুন লাগলো, সব শেষ অইয়া গ্যালো। চারট্যা ঘর আছিলো, এহন পুইড়া ছাই অইয়া গেছে। কেউ একবার খবরও নে নাই। বিএনপির লোকজন আইসা সান্ত¡না দিলো, ট্যাহা-পয়সা দিলো, খবর নিলো এডাই শান্তি।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির বলেন, ‘বিএনপি জনগণের দল, গণমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজখবর রাখছেন। মানিকগঞ্জের শিবালয়ে অগ্নিকান্ডের খবর তার কাছে পৌঁছামাত্র ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ বাস্তবায়নে আমরা অগ্নিকান্ডের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছি। যতটুকু সম্ভব চারটি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, তাদের আরও সহযোগিতা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত