দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ আর নারী নির্যাতন। প্রতিদিনই সামনে আসছে নারীর ওপর লোমহর্ষক সব অপরাধের খবর। বহু ঘটনা থেকে যাচ্ছে আড়ালেই। এর মাঝেই চলে এলো আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সাফ চ্যাম্পিয়ন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
আজ ৮ মার্চ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ঋতুপর্ণা লিখেছেন, ‘আজকে নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আজ নারীরা কতোটুকু নিরাপদ?’ ঋতুপর্ণার এই পোস্টে দুঃখপ্রকাশ করছেন, নারী নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন।
ঋতুপর্ণা নিজেও একটি কমেন্টে লিখেছেন, ‘আজকে দেশে আমাদের কোন প্রকার নিরাপত্তা নাই। ঘর থেকে বের হলেই নিজের ভিতরে ভয় কাজ করে, চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ, এই দেশ কবে ঠিক হবে?’
সামিনা ইসলাম নামে একজন লিখেছেন, ‘আপু যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ না সেখানে বাংলাদেশের জনগনের কাছে নিরাপদ আশা করা খুব দুষ্কর’
বশির আহমেদ লিখেছেন, ‘৮ মার্চ নারী দিবস! যে দেশে নারীদের বিন্দু মাত্র নিরাপত্তা নাই সে দেশে নারী দিবস মানে তাদের সাথে তামাশা ছাড়া কিছুই না।’
তবে ঋতুপর্ণার এই পোস্ট হেসে উড়িয়ে দেওয়ার লোকও কম নেই। ‘নারায়াণপুর স্পোর্টিং ক্লাব’ আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ‘তোমরা যেভাবে ক্যামেরার সামনে আসো, যেভাবে হাফ প্যান্ট এবং টি শার্ট পরে মাঠে দৌড়াদৌড়ি করছ, তাতে ধর্ষণ ছাড়া এদেশের মানুষের কাছ থেকে আর কী আশা করা যায়?’
এমডি হাফিজুর রহমান নামের একজন লিখেছেন, ‘নারীরা বেপরোয়া চলাফেরা আর টিকটিক যেইদিন থেকে বন্ধ হবে।’
পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্যকে ‘ফালতু’ বললেন গিলেস্পি
‘আমি বুঝতেই পারছি না ভারত কীভাবে বাড়তি সুবিধা পেল?’