খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

মুন্সীগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেকান্দার মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃদ্ধ সেকান্দার আলী চর মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি ওই এলাকায় শরবত বিক্রি করেন। গত ২ মার্চ বিকেলে ৩টার দিকে ৮ ও ১০ বছরের দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি নির্জন স্থানে নিয়ে যাস। এরপর ওই দুই শিশুকে ধর্ষণ করে। তবে শুক্রবার রাতে ঘটনাটি জানাজানি হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সেকান্দার আলীকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ কল কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

 
 
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘ধর্ষণের শিকার ওই দুই শিশু পরিবারের সঙ্গে চরমুক্তারপুর এলাকায় ভাড়া থাকতো। শরবত বিক্রেতার ধর্ষণের শিকার হওয়ার পর শুক্রবার দুই শিশুর মধ্যে এক শিশু তার মাকে ঘটনা খুলে বললে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের জরুরি সেবায় কল পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই এক শিশুর মা সদর থানায় মামলা দায়ের করেন। দুই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত