নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

আজ রবিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত