চট্টগ্রামে রিহ্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম

চট্টগ্রাম এ রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান আয়োজিত ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন ও আন্তরিক অভিনন্দন জানান। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব আয়োজিত ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মো. মনজুরুল ফরহাদ, এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মো. মোরশেদুল হাসান,  মো. লাবিব বিল্লাহ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইউম ভূঁইয়া,  সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, মাইনুল হাসান,  রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ, সরকারী-বেসরকারী বিভন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি  কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত