মতবিনিময়ে জিএম কাদের

উচ্ছৃঙ্খল জনতা যেন মানুষকে নির্যাতনের লাইসেন্স পেয়ে গেছে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৫ এএম

দেশে উচ্ছৃঙ্খল জনতা যেন বিনা বাধায় মানুষকে অত্যাচার, নির্যাতন ও হেনস্তা করার লাইসেন্স পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে মবক্রেসি বা মবতন্ত্র চলছে।

গতকাল রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয়ের মিলনায়তনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক মতবিনিময় সভায় জিএম কাদের এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় জাপা চেয়ারম্যান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন এই অবস্থা আরও খারাপ হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। সরকার-ঘনিষ্ঠ মহল ও ভাবাদর্শের এসব জনতাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাধা দিচ্ছে না, অনেক ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করছে বা করতে বাধ্য হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত