মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বিষয়ে যা জানাল আইএসপিআর

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১০:৩০ এএম

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর চিকিৎসা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক আইসিইউতে চলছে।  চিকিৎসাধীন শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে এটি গুজব।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে আইএসপিআর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার ‘মৃত্যুর খবর’ জানিয়ে অনেকে শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন। এর মধ্যেই শিশুটির চিকিৎসা চলছে বলে জানায় আইএসপিআর।

এদিকে শিশুকে ধর্ষণের ঘটনায় রোববার মধ্যরাতে চার আসামি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত