নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে পোশাক কারখানার ১৭ লাখ টাকার অন্তর্বাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সকালে হোক ইক বাংলাদেশ কারখানার সিনিয়র অফিসার (কমার্সিয়াল) জহুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে রবিবার রাত ১০টার দিকে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম জানান, রবিবার রাত ১০টার দিকে সাভার থেকে হোপ ইক বাংলাদেশ ফ্যাক্টরি থেকে ভাড়া করা ট্রাকটি চট্টগ্রাম বন্দরে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় চালক আবু সাইদ ট্রাক নিয়ে ভুলতা ফ্লাইওভার পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছলে একটি মোটরসাইকেলে এসে ৩ ছিনতাইকারী রাস্তা আটকে দেয়। ট্রাকচালককে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে ছিনতাইকারীরা ১৭ লাখ টাকার অন্তর্বাস ও মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নারীর প্রতি সহিংসতার ঘটনায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ
অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই, তবু বহাল তবিয়তে অধ্যক্ষ