ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বারইপাড়া গ্রামের মন্টু মোল্লা ও একই গ্রামের লিখন হোসেনের কাছে জমিতে হালচাষ করা বাবদ এক হাজার টাকা পায়। মঙ্গলবার রাতে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছি। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
মাহফুজুরের ঘূর্ণি আর ইমনের ঝড়ে পারটেক্সে দাপুটে জয় আবাহনীর
আমি আলোচনায় বসব না, যা খুশি করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট