মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। দলের তারকা ক্রিকেটার লিটন দাস না খেললেও জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি গুলশানের। ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় তারা।
এর আগে, রূপগঞ্জ টাইগার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান তোলে। দলটির হয়ে অমিত মজুমদার ১০৮ বলে ৮৮ রান করেন, যেখানে ছিল ১০টি চার ও একটি ছক্কার মার। এছাড়া আরিফুল হক ৩৫ বলে ৪০ রান করেন।
রূপগঞ্জের ৯ উইকেট তুলে নিতে গুলশানের অধিনায়ক আজিজুল হক তামিম ৮ জন বোলার ব্যবহার করেন। এ দিন বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আসাদুজ্জামান পায়েল, যিনি ৪টি উইকেট নেন। নিহাদ-উজ্জামান ৩টি ও অন্যান্যরা বাকি ২ উইকেট ভাগ করে নেন।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব জাওয়াদ আবরারের ৭৫ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে সহজেই জয় নিশ্চিত করে। ৯টি চারে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া খালিদ হাসান ৪৩ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪০ রান করেন।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে মাহমুদুল হাসান ৩টি ও ফাহাদ হোসেন ১টি উইকেট শিকার করেন। তবে বোলারদের পারফরম্যান্স ম্যাচের গতিপথ বদলাতে পারেনি।
লিটন দাসকে ছাড়াই দারুণ জয়ে মৌসুমের আত্মবিশ্বাসী এক বার্তা দিল গুলশান ক্রিকেট ক্লাব।
আলভারেজের ভুল ধরতে পেরে রেফারিকে বলেন কর্তোয়া
শাইনপুকুরকে উড়িয়ে দিলেন সাদিকুর-বিজয়