রাস্তা পার হওয়ার সময় বগুড়ার শেরপুরে আলু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শাহজাদা খান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাদা খান (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মৃত আবু তাহেরের ছেলে। তিনি নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শাহজাদা ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আলু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছেন।’
জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
‘মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণির তারকা’