বগুড়ায় ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বগুড়ায় আলোচনা সভায় বলেন, ‘খুনি হাসিনার বিচার করতে হবে, একমাত্র বিএনপিই পারে শেখ হাসিনার বিচার করতে, কারণ শেখ হাসিনা গণহত্যাকারী। বিগত ১৭ বছর ধরে লড়াই-সংগ্রামে বিএনপি রাজপথের সাহসী সৈনিকের ভূমিকা পালন করছে, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে, সঠিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে, জেল, জুলুম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আমরা বর্তমান অবস্থায় এসেছি, নতুন যারা দল গঠন করেছে তারা মনে করে তারাই দেশকে স্বাধীন করেছে। তাদের ধারণা ভুল, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিল তারাই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছে বিষয়টি এমন নয়, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য।’
গতকাল শুক্রবার জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
