উত্তরা ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব লিমিটেড এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজন করা হয়। ইফতার মাহফিলটি ক্লাব সদস্যদের মিলন মেলার পরিপূর্ণ  হয়।

মাহফিলে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান কমিটির পরিচালক বৃন্দ, সাবেক প্রেসিডেন্টগণ, ক্লাবের সিনিয়র মেম্বার, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সাংবাদিক ও দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেল থেকেই ক্লাবের  নব নির্বাচিত প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সল তাহের ও বর্তমান কমিটির পরিচালক বৃন্দরা দাঁড়িয়ে থেকে অতিথিদের অভ্যর্থনা জানান। সহস্রাধিক অতিথিদের মিলন মেলায় কানায় কানায় ভরে উঠে ক্লাব প্রাঙ্গণ।

উত্তরা ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট  ফয়সাল তাহের বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে এভাবেই ক্লাবের নানা কর্মসূচিগুলো আড়ম্বরভাবে পালন করে যেতে চাই।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত