বাঁশখালীতে পুইছড়িতে বালু ব্যবসায়ীরা বেপরোয়া

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকা ও ছড়া থেকে অবৈধভাবে বালু ব্যবসা দিন দিন মারাত্মক আকার ধারণ করেছে। বিগত দিনে প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও তারা চলে আসার পর পুনরায় ট্রাক নিয়ে হাজির হয় এবং বালু ব্যবসায়ীদের নিজস্ব সোর্সের মাধ্যমে প্রশাসনের অভিযানের খবর রেখে বারবার পালিয়ে গেলে ও এ অবৈধ বালু ব্যবসার কারণে একদিকে রাস্তার বেহাল দশা অপরদিকে ধুলা-বালুর কারণে শ্বাসকষ্ট থেকে করে নানা ধরনের রোগ ব্যাধি হওয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয় ও প্রশাসনের সূত্র মতে, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ায় এক সময় সরকারিভাবে বালু মহল লিজ দেওয়া হলেও পরিবেশের স্বার্থের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের কার্যালয় থেকে সেটা বন্ধ করে দেওয়া হয। কিন্ত পুঁজিহীন অতি লাভের আশায় সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে বেপরোয়া হয়ে এ কাজ চালিয়ে যাচ্ছে। বিগত দিনে প্রশাসনের অভিযানে পালিয়ে থাকলে ও গভীর রাত কিংবা ভোর রাতে বেপরোয়াভাবে এ কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ পরিবেশ বিপর্যযের শঙ্কা রাস্তা ঘাটের বেহাল অবস্থা এবং ধুলাবালুতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অতিষ্ট হয়ে প্রতিবাদ করলে ও উল্টো প্রভাবশালী এ বালু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেন স্থানীয় সমাজকর্মী শামিম উল্লাহ আদিল। 

তিনি আরও জানান, এমনকি মামলা ও থানায় জিডি করে শায়েস্তা করার হুমকি দিচ্ছে স্থানীয় জনগণকে এ চক্রটি। পূর্ব পুঁইছড়ির পাহাড়ি ছোট ছড়া থেকে বালু উত্তোলন করতে বিশাল আঁকার ধারণ করেছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সাধারণ জনগণের বাড়ি ঘর বিলীন হয়ে যাবে। বর্তমানে এ এলাকাটি দুদু চরে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ট্রাক বালু বিক্রি করছে চক্রটি। স্থানীয় প্রভাবশালী, সাবেক ইউপি সদস্য ও রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন এ কাজ চালিয়ে গেলেও তাদের কাছে স্থানীয় জনগণ জিন্মি। আর তারা কথায় কথায় বলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কেনা আছে কেউ কিছু করতে পারবে না?

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের অবিলম্বে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এ অবৈধ বালু ব্যবসার চিরস্থায়ী সমাধান করা আহ্বান জানান স্থানীয় ছাত্র-জনতা এবং ভুক্তভোগী এলাকাবাসী। 

এদিকে অভিযান এবং অবৈধভাবে বালু উক্তোলনের ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম স্থানীয় সাংবাদিকদের বলেন, বাঁশখালী  উপজেলার বিভিন্ন জায়গায় সম্প্রতি কৃষি জমিসহ অননুমোদিত মাটি কাটা, বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও রাতের আঁধারে ডাম্পার ব্যবহার করে সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছে। এ সব অপরাধ রোধে ইতোপূর্বে উপজেলা প্রশাসন অসংখ্য অভিযান পরিচালনা করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত অনেককেই শাস্তির আওতায় আনা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, কারাদণ্ডসহ ডাম্পার ও স্ক্যাভেটর জব্দ। রাতে ঘটনাস্থলে গিয়ে প্রায়ই অপরাধীদের ঘটনাস্থলে পাওয়া যায় না, পুরো উপজেলা জুড়ে দুষ্কৃতিকারীদের শক্তিশালী নেটওয়ার্কের কারণে। সম্প্রতি পুইছড়ির মীরপাড়া নামক স্থান থেকে সরকারি বালু অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে এরূপ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন রাতে বারবার অভিযান পরিচালনা করেও ঘটনাস্থলে কোনো আসামি বা অপরাধীদের পাওয়া যায়নি। 

সরেজমিনে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসাথে অন্যান্য জায়গায়ও যারা বেআইনিভাবে মাটি কেটে গর্ত তৈরি করেছেন তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত