জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয়

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

বাংলাদেশের মানুষের স্বার্থে সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপ করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য এখনও যা করেছে তা প্রশংসনীয়। তাদের দেশে ফেরাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল জোগানোর আহ্বান জানাই।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত