সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ তিন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল শনিবার তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটক মহিলাদের ও তাদের সঙ্গে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে শাহনেওয়াজ বেগম (৩৯) (ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন) এবং রোজিনা খান (২৬) ও জুলি (২৮) (ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন)। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। বিজ্ঞপ্তি
