এগিয়ে গিয়েও এ কী কাণ্ড ম্যান সিটির!

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৪ এএম

চলতি মৌসুমটা খুবই বাজে কাটছে ম্যানচেস্টার সিটির। পরাজয় আর ড্রয়ের মাঝে তারা জয়ের দেখাই পাচ্ছে না। ব্রাইটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা সিটি আরও পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেল। ২৯ ম্যাচে ১২ জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে ব্রাইটন।

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সিটির জালে বল জড়ালেও সঙ্গে সঙ্গেই ফাউলের বাঁশি বাজান রেফারি। তবে একাদশ মিনিটে পেনাল্টি থেকে সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এই নরওয়েজিয়ান তারকার গোল হলো ২১টি। ১০ মিনিট পরই অবশ্য চমৎকার ফ্রি কিকে ম্যাচে সমতা টানেন ইকুয়েডরের ডিফেন্ডার পারভিস এস্তুপিয়ান।

আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ৩৯তম মিনিটে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের ছোট্ট ভুলের সুযোগে ইলকায় গুন্দোয়ানের পাস থেকে বল পেয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন মিশরের ফরোয়ার্ড ওমর মারমাউশ। বিরতির পর আত্মঘাতী গোলে ফের সমতা ফেরায় ব্রাইটন। ৪৮তম মিনিটে সিটি ডিফেন্ডার আব্দুকোদির কুজানভের পায়ে লেগে জালে জড়ায়। ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত