সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করল এনসিপি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:১১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন পাঁচ সদস্যের এ কমিটির অনুমোদন দেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে। এতে অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত