কোটি টাকায় কিনেও রাজস্থান খেলাবে না বৈভবকে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

আইপিএলের মেগা নিলামে ১৩ বছর বয়সেই ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন বৈভব সূর্যবংশী। তবে এবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাকে আরও অপেক্ষা করতে হতে পারে।

১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া বৈভব ১২ বছর ২৮৪ দিনে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে অভিষিক্ত হন। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং ভিনু মানকড় ট্রফিতে খেলেছেন তিনি।

রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমি নিশ্চিত নই ও এবার খেলবে কি না। কৌশল, পিচ ও প্রতিপক্ষের ওপর সেটা নির্ভর করবে। তবে ওর প্রতিভা অসাধারণ।’

রাঠোরের মতে, এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত