জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে।’
আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিশের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আপনারা (রাজনৈতিক দল) মতামতগুলোর অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্নমত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনব। আমরা মনে করি, আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারব।’
আলী রীয়াজ বলেন, ‘তারই অংশ হিসেবে আপনারা (খেলাফতে মজলিশ) আসছেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি। দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদের। কিন্তু আপনারা আন্তরিকভাবে যে মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতে আমরা আলোচনাটা শুরু করব।’
তিনি আরও বলেন, ‘আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও চলবে। তার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে এক জায়গায় আসতে পারব।’
বৈঠকের শুরুতে সবাইকে ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ধন্যবাদ জানান আলী রীয়াজ।
এর আগে, গত বৃহস্পতিবার প্রথম দিনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ওই বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
পরে দলটি জানায়, সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টির সঙ্গে তারা একমত হলেও ৪২টির বিষয়ে তারা আপত্তি জানিয়েছে।
সরকার এবং সেনাবাহিনীর প্রতি আস্থা আছে বিএনপির
৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা
চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের কারণ পরকীয়া?