পাপুড়া

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪০ এএম

সারা দিন রোজা রাখার পর ইফতার হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর। সহজে বানানো যায় এমন পদ তৈরি করেছেন ইসরাত জাহান

উপকরণ

মাঝারি আকারের আলু গ্রেড করা ২টি, পেয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ২ চা চামচ, ধনে পাতা ২ চা চামচ, লেবুর রস ১ চামচ, লবণ ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, বেসন পৌনে ১ কাপ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল ১ কাপ।

প্রস্তুত প্রণালি

১। একটা বাটিতে গ্রেড করা আলু নিয়ে নিন। ২। এবার এর মধ্যে লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখুন। ৩। ওপরের সব উপকরণ এরপর একে একে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিন। ৪। কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম হলে এরপর মাখানো মিশ্রণ বড়ার আকারে লালচে করে ভেজে তুলে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত