শপথ নিলেন আপিল বিভাগের নব নিযুক্ত দুই বিচারপতি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:৫৩ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত দুই বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

নব নিযুক্ত বিচারপতিরা হলেন- বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে নতুন আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশে সোমবার এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ মঙ্গলবার হতে কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত