সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭টায় তিনি এ ভাষণ দিবেন।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তি হাতে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত