ভারতের বিপক্ষে আর কিছুক্ষণ পর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। তার আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৪ জন নিয়ে এসেছেন শিলংয়ে। তবে নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড হয় ২৩ জনের। তাই শেষ মুহূর্তে শাহ কাজেম কিরমানিকে স্কোয়াডের বাইরে রেখেছেন কোচ।
সুনীল ছেত্রীর ভারতকে রুখতে বাংলাদেশের স্প্যানিশ কোচ ৪-২-৩-১ ফরম্যাশনে সাজিয়েছেন রণ কৌশল। বাংলাদেশের তেকাঠী সামলাবেন মিতুল মারমা। দুই সেন্টারব্যাক তপু এবং তারিক কাজী। সাদ উদ্দিনের বাঁ দিক আর তরুণ শাকিল আহাদ তপুর ডান দিক সামলানোর সম্ভাবণা রয়েছে। অভিষেক হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী ও মোহাম্মদ হৃদয়কে নিয়ে একটু নিচে নেমে মাঝমাঠের মূল দায়িত্বে থাকবেন।
আক্রমণে শাহরিয়ার ইমন অথবা শেখ মোরসালিনকে ৯ নম্বর পজিশনে রেখে ডান দিকে থাকবেন রাকিব, মজিবর রহমান জনি মাঝে এবং মোরসালিন ও অথবা শাহরিয়ার ইমনের একজন থাকবেন ডান দিকে।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন।
'ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন অন্যের বিপদে পাশে দাঁড়াই'