রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সব শ্রেণির গ্রাহককে সাময়িক ভোগান্তি পোহাতে হবে।
গতকাল বুধবার (২৬ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ৎ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের কাজের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
এছাড়া, আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত