জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকৃত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর প্রস্তাব ৫টি সংস্কার কমিশনে জমা দিয়েছে ১২ দলীয় জোট। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন ১২ দলের নেতারা।
জমাকৃত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সাথে একমত পোষণ করেছেন, ৪৮টি সাথে দ্বিমত পোষণ করেছেন এবং আটটি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে।
এ প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে তা উত্তরণের একমাত্র উপায় অতি দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।
তামিমের ধুমপানে বাধা, ভেপেও চিকিৎসকদের ‘না’
গার্মেন্টস শিল্পে নৈরাজ্য-সহিংসতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়