ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সাধারণত একটি মৌসুম শেষে আরেক মৌসুমে শুরুর আগে চলে গ্রীষ্মকালীন দল-বদল। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে গ্রীষ্মে দুবার দল-বদল হবে। ক্লাব বিশ্বকাপের জন্যই হবে এমন।
ক্লাব বিশ্বকাপে ইংল্যান্ড থেকে খেলবে দুটি ক্লাব, ম্যানচেস্টার সিটি ও চেলসি। এই দুই ক্লাবের কথা বিবেচনায় এনে দুটি উইন্ডো রেখেছে ইপিএল। ক্লাব বিশ্বকাপ হবে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই।
দল-বদলের প্রথম উইন্ডো শুরু হবে ১ জুন থেকে, চলবে ১০ জুন পর্যন্ত। আবার ১৬ জুন থেকে শুরু হবে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
মাদাম তুসোর জাদুঘরে এমবাপ্পে