কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান কেফায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) ভোরে টেকনাফের হাজমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার কেফায়েত উল্লাহ (২৭) বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুর হোছনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, টেকনাফের পাহাড় কেন্দ্রিক একাধিক অপহরণ ও সাগর পথে মানবপাচার একটি চক্রের প্রধান কেফায়েত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করে কেফায়েতকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশ তথ্য বলছে, গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।
অন্তর্বর্তী সরকারের কথার সঙ্গে হাসিনার কথার মিল পাচ্ছি: রিজভী
'ওরা কারা? একদম জে/ লে ঢোকানোর ব্যবস্থা করবো'